বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের আগানগর যুব সমাজের উদ্যোগে ডাবল এলইডি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ১৭ জানুয়ারী বিকাল ৩টায় আগানগর মধ্যপাড়া অনুষ্ঠিত হয়েছে। আগানগর গ্রামের ব্যবসায়ী সেন্টু কুমার ঘোষের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হান্নান, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ডালিম। খেলাটি উদ্বোধন করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবির ফারুক, মোঃ এনামুল হক, মোঃ সফিক, মোঃ শাহিন, মোঃ শহিদ হোসেন, মোঃ তারা মিয়া, মোঃ ছাব্বির আলম, বিজয় চন্দ্র দাস, মোঃ নজরুল ইসলাম, স্বপন চন্দ্র দাস, মোঃ আলমগীর হোসেন, মোঃ ইকবাল হোসেন, মোঃ শফিফুল ইসলাম সুমন, মোঃ ফারুক প্রমুখ। উক্ত ফাইনাল খেলায় শিমরা এফসি একাদম বিজয়ী হয়েছে এবং রানারআপ হয়েছে গাজীপুর মধ্যপাড়া বন্ধুমহল একাদশ।