গত ২৭ নভেম্বর সোমবার সকালে বুড়িচং উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও সমন্বয় কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ ছামিউল ইসলাম, বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু, মহিলা বিষয়ক কর্তকর্তা ফাতেমা জোহরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ আফরিনা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন ভুইয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল ইসলাম চৌধূরী, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবু তাহের, রাজাপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম মাষ্টার, বাকশীমূল ইউপি চেয়ারম্যান আবদুল করিম ঠিকাদার, ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেনসহ সকল দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ। এছাড়া ১৪ ডিসেম্বর মহীদ বুদ্ধিজীবি দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয়দ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এবং উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।