বুড়িচংয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনসার সদস্য বাছাই ও মতবিনিময় সভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে বুড়িচং উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম ও মতবিনিময় সভা গত ১১ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক (টিআই) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজমাইন ভ‚ঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আনসার কোম্পানীর কমান্ডার,বিভিন্ন ইউনিয়নের ভিডিপি দলনেতা ও দলনেত্রী। সভায় উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্বেচ্ছাসেবী সদ্যদের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালনে আগ্রহী স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপির সহ¯্রাধিক সদস্যদের মধ্যে থেকে বাছাই করে ৯৭২জন সদস্যকে মনোনিত করা হয়।

  • বুড়িচং