বুড়িচংয়ে দক্ষিণ হরিপুর নূরুল কোরআন মাদরাসার পুরষ্কার বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

মুক্তবের শিক্ষার প্রতি ছাত্রছাত্রীদের আকৃষ্ট করতে এবং প্রত্যেক শিশুকে কোরআন শিক্ষার গুরুত্ব বৃদ্ধির জন্য দক্ষিণ হরিপুর নূরুল কোরআন মাদসারার উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে। গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টায় মাদরাসার সহ-সভাপতি আলহাজ¦ মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিনের পরিচালনায় পুরষ্কার বিতরণী অণুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদের বার্তা সম্পাদক কাজী খোরশেদ আলম, মোঃ নাজমুল হোসেন লিটন চৌধূরী, মোঃ আবদুল জব্বার বাচ্চু মিয়া, মোঃ মোস্তফা, মোঃ জহিরুল ইসলাম, মোঃ চরু মিয়া প্রমুখ।

  • বুড়িচং