বুড়িচং চোরাই মোটর সাইকেল উদ্ধার এবং গাজাঁসহ আটক ৩জন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

বুড়িচং থানার এসআই মোহাম্মদ রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার নাঙ্গলকোট উপজেলা হইতে চোরাই মোটর সাইকেলসহ চান্দিনা উপজেলার গলাই গ্রামের আঃ রহমানের ছেলে আকাশ হাছান (২৫)কে আটক করেছে। বুড়িচং থানার অফিসার ইনর্চাজ ইসমাইল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন। অপর দিকে বুড়িচং থানার এস আই আবদুল জব্বার সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজাপুর ইউনিয়নের উত্তরগ্রাম বাবুল মেম্বারের বাড়ির পশ্চিমে কালভার্টের উপর থেকে ১৫কেজি গাঁজা উদ্ধার করে। এই ব্যাপারে মোঃ শামীম হোসেন (২৭) কে আসামী করে বুড়িচং থানায় এজাহার দায়ের করা হয়েছে। তাছাড়া গত ৭জুন বুড়িচং থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বাকশীমূল ইউনিয়নের খাড়েরা এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কের চেকপোষ্ট বসিয়ে ১০কেজি গাঁজা ও ব্যাটারী চালিত অটোরিক্সাসহ আশিকুর রহমান (২৮) ও মোঃ আবুল কাশেম (৩৯) কে আটক করেছে।

  • বুড়িচং