বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

“ শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টা দীপ্তি”— এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ শহীদুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ডক্টর এডভোকেট মোবারক হোসাইন, অধ্যক্ষ আলতাফ হোসেন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, অধ্যক্ষ হুমায়ুন কবির, অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, অধ্যক্ষ জয়নাল আবেদীন, অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান মজুমদার সোহেল, অধ্যক্ষ হুমায়ুন কবিরসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষক শিক্ষিকা।
বক্তারা বলেন, শিক্ষক সমাজ জাতির বিবেক। তাঁদের পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমেই দেশের ভবিষ্যৎ প্রজন্ম আলোকিত নাগরিক হিসেবে গড়ে ওঠে। শিক্ষক দিবসের এই দিনটি শিক্ষকদের সম্মান ও মর্যাদা প্রদর্শনের পাশাপাশি তাদের অধিকার ও কল্যাণে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  • ব্রাহ্মণপাড়া