ন্যায়, সততা ও দায়িত্ববোধের ভিত্তিতেই গড়ে উঠবে আগামীর সমৃদ্ধ সমাজ। অন্যায় অবিচার একটি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সেজন্য সৎ লোকের নের্তৃত্ব সমাজে দরকার। সততা ও প্রকৃত দেশপ্রেম একটি জাতিকে উন্নত করে গড়ে তোলে। শুক্রবার (১৬ জানুয়ারী) বিকাল ৪টায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা নিজ গ্রামে এলাকাবাসীর আয়োজনে এক বিশাল উঠান বৈঠকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, যারা ভোট কেন্দ্র দখল করার পায়তারা করছেন তাদের আশা কখনো পূর্ণ হবে না। আগামীদিনে একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সরকার গঠন করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষে কাজ করে যাচ্ছে। এতে দুলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কাজী মো. আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. ফরিদ উদ্দিন এর পরিচালনায় এলাকাবাসী ও তরুণরা উপস্থিত ছিলেন। সবশেষে এক দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে উঠান বৈঠকের সমাপ্ত হয়।