কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি হাজী জসিম উদ্দিন কে তার নিজ গ্রাম বাগড়া বাসীর পক্ষ থেকে গনসংর্বধনা প্রদান করা হয়েছে ৷ শনিবার ১১ এপ্রিল সন্ধায় ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামবাসীর পক্ষ থেকে বাগড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে ৷ শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোরশেদ আলম এর সভাপতিত্বে শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান রিয়াদ এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন ৷ সংবর্ধিত অতিথি হাজী জসিম উদ্দিন এমপি বলেন- বাগড়া আমার নিজ গ্রাম, এ মাটিতে আমার জন্ম, আমি আপনাদের সন্তান, আপনাদের কারনে আজ আমি এমপি নির্বাচিত হয়েছি৷ আমার নিজ গ্রাম বাসীর কাছে আমি চির ঋনি৷ গত জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ধানের শীষে বিজয়ী করতে আপনারা দিন রাত এক করে পুরু বুড়িচং- ব্রাহ্মণপাড়ার প্রতিটি মানুষের কাছে গিয়ে ভোট চেয়েছিলেন৷ আপনাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আপনাদের সন্তান আজ মহান জাতীয় সংসদ সদস্য৷ এ বিজয় বাগড়া বাসীর, এ বিজয় শশীদল ইউনিয়ন বাসীর, এ বিজয় ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং উপজেলা বাসীর৷ আমি যেন আপনাদের সবার সুনাম বয়ে আনতে পারি সবাই দোয়া করবেন৷ প্রভাষক মোঃ আল আমিন হোসেন, সহকারি অধ্যাপক পাপিয়া আক্তার এর যৌর্থ সঞ্চালনায় সংবর্ধান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি মোঃ শাহ আলম খোকন, সহ-সভাপতি মোঃ মহসিন কবির সরকার, সাবেক সাধারন সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, সাবেক সহ-সভাপতি মোঃ মোস্তফা জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এড.মনিরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ জাহান সাজু, বুড়িচং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ কবির আহাম্মদ, সাবেক সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী মোঃ আমানত খান, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ হাজী জাকির খান সম্রাট, দঃ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এড. আবদুল্লাহ আল মামুন, ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব মোঃ এনামুল হক সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া অপু, শ্রমীক দলের সভাপতি মোঃ আবু কাউছার, সাধারন সম্পাদক মোঃ কবির আহাম্মদ, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শরাফ উদ্দিন সরকার, গাজী সাইদুল এমরান, ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দ৷ এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং বাগড়া গ্রামের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি কে ফুলে ফুলে শুভেচ্ছা জানানো হয়৷ এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ সংর্বধনা অনুষ্ঠান শেষে দেশ বরেন্দ্র সঙ্গীতশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷