কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন নাগাইশ মডার্ন হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে স্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সহকারী শিক্ষক মোঃ ফারুক আহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ জাবেদ হোসেন। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস এবং দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার মানপত্র পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জুলফ মিয়া, মাওলানা কারী ওবায়দুল হক সুহিলপুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ রানা, অ্যাডভোকেট সানাউল হক, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল রহমান, মাওলানা কারী আবদুল কাইয়ুম, কামাল হোসেন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল, অভিভাবক হারুন অর রশিদ ও নয়ন সর্দার। শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।