দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদের বার্তা সম্পাদক এর ভাতিজা পানিতে ডোবে মৃত্যু

লেখক: কাজী খোরশেদ আলম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

৯ডিসেম্বর সোমবার সকাল ৯টায় বাড়ীর পাশের পুকুরের পানিতে ডোবে কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের বুড়িচং উপজেলা সংবাদদাতা এবং দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদের বার্তা সম্পাদক কাজী খোরশেদ আলম এর ভাতিজা আব্রাহম (২) মৃত্যুবরণ করেছে। প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, তার ছোট ভাই মোঃ রবিউল আলমের ছোট ছেলে আব্রাহম (২) আজ সকাল ৯টায় অন্যান্য দিনের মতো খেলাধূলা কোন এক সময় পুকুরের পানিতে ভাসতে দেখে প্রতিবেশিরা আত্মচিৎকার করলে আশেপাশে লোকজন তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্বত্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

  • বুড়িচং