দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজন এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মোঃ আমির হোসেন, সহ- সভাপতি মোঃ মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান রিপন ভূইয়া, দপ্তর সম্পাদক মোঃ হেদায়েতুল্লাহ ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ জাকির খান সম্রাট, যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব মোঃ এনামুল হক সুমন, সিনিয়র যুগ্মআহবায়ক মোঃ জমির হোসেন, সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহবায়ক মোঃ ওমর ফারুক সরকার, মোঃ মনির হোসেন, গাজী সাইদুল ইসলাম এমরান, এমদাদুল হক সবুজ, উপজেলা জাসাস এর আহবায়ক মোঃ ইয়াসিন আরাফাত, সদস্য সচিব মোঃ জালাল হোসেন, যুগ্মআহবায়ক মোঃ ফখরুল আলম মিথুন, শ্রমীক দলের সভাপতি আবু কাউছার, সাধারন সম্পাদক মোঃ কবির আহাম্মদ, ছাত্রদলের আহবায়ক মোঃ দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দ৷ এসময় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন দেশ ব্যাপী ফ্যাসিস্টের দোসরা আবার মাথা নাড়ানিয়ে ওঠেছে৷ দেশকে অস্থিতিশীল করতে তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে৷ হত্যা,জনমনে আতংক ছড়ারে কাউকে এক বিন্দু ছাড় দেয়া হবে না৷ শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে,খালেদা জিয়ার অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে আসুন সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, হাজী জসিম উদ্দিন এমপি এর নির্দেশ অনুযায়ী এক হয়ে কাজ করি৷ তবেই আমাদের দেশ হবে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ৷ এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷