দাউদকান্দিতে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট। গতকাল বুধবার বিকালে দাউদকান্দি পৌর বাজারে অভিযান চালিয়ে ২২ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়।
এতে নেতৃত্ব দেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম৷ এসময় পাইকারী পলিথিন বিক্রয় করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও, দোকান দুটিতে রক্ষিত আনুমানিক ২২ কেজি পলিথিন ব্যাগ জব্দ করে বিনষ্ট করা হয়।
সরকারি নির্দেশনা মোতাবেক খুচরা দোকানে পলিথিন ব্যবহার না করার ব্যাপারে সকলকে অনুরোধ করা হয়। পাশাপাশি গ্রাহক পর্যায়ে মালামাল ক্রয় করার সময় পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারের জন্য প্রচারণা চালানো হয়।