ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে বুড়িচংয়ে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ ঘন্টা আগে

Spread the love

জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় জোটের উদ্যোগে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে কুমিল্লার বুড়িচংয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বুড়িচং বাজারে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মো. অহিদুর রহমান।

উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. কবির হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মো. আবদুল আউয়াল।

এ সময় বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আবদুল আউয়াল, উপজেলা সহকারী সেক্রেটারি মো. ফারুক চৌধুরী, বুড়িচং পৌর আমীর মো. তাজুল ইসলাম, উপজেলা বাইতুলমাল সম্পাদক মাস্টার আবুল কাসেম, উপজেলা অফিস সম্পাদক মাস্টার ফয়েজ আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা মো. জাকারিয়া খান, সেক্রেটারি জয়নাল আবেদীন, ষোলনল ইউনিয়ন আমীর সার্জেন্ট হাবিবুর রহমান, পীরযাত্রাপুর ইউনিয়ন আমীর মো. মুমিনুল হক, বাকশিমুল ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রউফ, বুড়িচং পৌর সেক্রেটারি হাফেজ মাসুদ মৈশান, শ্রমিক কল্যাণ পৌর সেক্রেটারি জহিরুল ইসলাম প্রমুখ।

পরে নেতাকর্মীরা বুড়িচং বাজারের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান জানান।

  • বুড়িচং