জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক “প্রফেসর” উপাধিতে ভূষিত হওয়ায় সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির সংবর্ধিত

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক “প্রফেসর” উপাধিতে ভূষিত হওয়ায় গত ২০ ও ২২ জানুয়ারি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির “প্রফেসর” উপাধিতে ভূষিত হওয়ায় ফুলের তোড়া, সম্মাননা ক্রেস্ট ও আলোচনা সভার মাধ্যমে সংবর্ধনা প্রদান করেছেন কলেজের শিক্ষক পরিষদ ও কর্মচারী পর্ষদ। কলেজের শিক্ষক পরিষদ ও কর্মচারী পর্ষদের পৃথক আয়োজনে অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মুমিনুল ইসলাম। বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি ও সরকারি অধ্যাপক মো. বদরুল ইসলাম সিদ্দিকী, শিক্ষক পরিষদের সেক্রেটারি ও সহকারী অধ্যাপক মো. ফখরুল ইসলাম, বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক তাসলিমা আক্তার তুপা প্রমুখ। এসময় অনুষ্ঠানে প্রমোশন প্রাপ্ত ৫ জন শিক্ষিকাকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন – ইংরেজি বিষয়ের জান্নাতুল ফেরদৌসী, পদার্থ বিজ্ঞানের নার্গিস সুলতানা, বাংলা বিষয়ের তাসলিমা আক্তার তুপা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের তাসলিমা আক্তার হ্যাপি, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পলি মজুমদার। এতে ৫ জন শিক্ষিকা প্রত্যেকেই প্রভাষক থেকে প্রমোশন পেয়ে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের ৫০ জন শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে শুকরিয়া আদায় করে কলেজের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক মাওলানা আ.জ.ম. সালেহ আহমদ।

  • ব্রাহ্মণপাড়া