কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম প্রেসক্লাব (রেজিঃ নং- ৪০০) এর কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মাহবুবুর রহমান মিয়াজিকে সভাপতি ও দৈনিক যুগান্তর এর প্রতিনিধি আবুল কালাম মজুমদারকে সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক রেনেসাঁ এর সম্পাদক মীর হোসেন মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা কমপ্লেক্সে উপস্থিত সদস্যদের উপস্থিতিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে অন্য কোন প্রার্থী না হওয়ায় তাদেরকে মনোনীত করেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা যায়।