{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৬ লাখ ৩৭ হাজার ৪৫০ টাকার ট্রাকসহ ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সদস্যরা।
সোমবার (২৪ মার্চ) ভোরে সদর উপজেলার বিবির বাজার বিওপি’র কটকবাজার সীমান্ত এলাকা থেকে আটক করেছে। এ সময় বিজিবি ১৭ হাজার ৯৭০ পিস বিভিন্ন প্রকার বাজি, ৫৮০ পিস শাড়ি, ১৩৫ পিস কাশ্মীরি শাল, ৫৭ পিস শার্ট, ৩৯৬ পিস গেঞ্জি এবং ০১টি মিনি ট্রাক আটক করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ, পিএসসি।