কুমিল্লায় বিজিবির অভিযানে ৪ কোটি টাকার মাদক ও ভারতীয় মালামালসহ ১ জন আটক

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্রায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অভিযানে ৪ কোটি ১০লক্ষ ৩৪ হাজার ৫৯০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ।

বিজিবি সূত্রে জানা যায়,  সোমবার (১২ মে) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল, সালদানদী এবং বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে গংগাসাগর, ঘাগুটিয়া, চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক ৪ কোটি ১০ লক্ষ ৩৪ হাজার ৫৯০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামালসহ ১ জনকে আটক করে।

আটক কৃত হলেন, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে মোঃ কবির হোসেন (৪০) ।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে GOLD BLECHI ক্রিম, HARDON BLUE ক্যাপসুল, অলিভ ওয়েল তৈল, আল্ট্রা ব্রাইট স্কিন ক্রিম, ইস্কাফ সিরাপ, কনসেব শ্যাম্পু, কফি, কিওট ট্যাবলেট, কোকোনাট তৈল, গরু, গ্রিপ ওয়াটার, চকলেট, চা পাতা, চাউল, চিংড়ি মাছের রেনু, চিনি, জিরা, ডরবিন ক্রিম, ডাবর লাল তেল, ডাবল আমলা তৈল, পন্ডস পাউডার, পোভিডোন আই ড্রপ, ফুসকা, বাজি, বিভিন্ন প্রকার চশমা, বিয়ার, ভীম বাটি, মাইবিউ স্কিন এন্ড হেয়ার, মেহেদী, মোবাইল ডিসপ্লে, শাড়ি, শিং মাছ, সিএনজি, সুপার শাহিন স্যুটের কাপড়, স্কিন সাইন ক্রিম, গাঁজা, হুইস্কি ।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর পরিচালক অধিনায়কলেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ ।

  • কুমিল্লা