কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্ধ ও দুই ভারতীয় নাগরিকসহ ৩ জন আটক

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) আওতাধীন বিভিন্ন বিওপির অভিযানে ১ কোটি ১১ লক্ষ ৬২ হাজার ৭৬০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ এবং দুই ভারতীয় নাগরিকসহ ৩জনকে আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল, সালদানদী, খারেরা এবং বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে আখাউড়া চন্ডিদার, কসবা ও মাদলা বিওপির টহল দল গত ১০ মার্চ হতে ১৫ মার্চ পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ কোটি ১১ লক্ষ ৬২ হাজার ৭৬০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্ধ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বালিয়াহুড়া গ্রামের আব্দুল রশিদ এর ছেলে মোঃ নজরুল ইসলাম (২১) কে আটক করেছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে কিসমিস, চিনি, গাঁজা, চাউল, হুইস্কি, বিয়ার, ইস্কাফ সিরাপ, চিংড়ি মাছের রেনু, গরু, মেহেদী, বাজী, থ্রি পিস, চকলেট, এনার্জি ড্রিংকস, সিএনজি, ক্রিম, ইয়াবা, ডেক্সামেথাসন ট্যাব, কিল পেটকিন ট্যাব, কিং কয়েল, ফেসওয়াশ, কিউকারপিন তেল, পন্ডস পাউডার ও শাড়ি। অপর দিকে গতকাল১৬ মার্চ সকাল ০৮:৩০ ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন সীমান্ত পিলার ২০৫৫/এম হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৈখলা নামক স্থানে ভারতীয় নগরিক সিপাহীজলা জেলার মধূপুর থানার কোনাবন গ্রামের মৃত ধীরেন্দ্র দেব বর্মার ছেলে সঞ্জিত দেব বর্মা (৩০), বিমল দেব বর্মা (২৩) কে পাসপোর্ট বিহীন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করা হয়। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে এবং আটককৃত ভারতীয় নাগরিকদের অবৈধভাবে পাসপোর্ট বিহীন ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় সোপর্দ করা হয়েছে।

  • কুমিল্লা