কুমিল্লায় জমি চাষের ট্রাক্টর থেকে সিটকে পড়ে কিশোরের মৃত্যু

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লার নাঙ্গলকোটে জমি চাষের সময় অসাবধানতাবসত ট্রাক্টর থেকে সিটকে পড়ে মো. সাজিব (১৩) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সকালে নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজিব খিলপাড়া গ্রামের ইয়াকুবের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খিলপাড়া গ্রামের জনৈক কৃষক জমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদের কাজ করছিলেম। এসময় সাজিব টাক্টরের উপর উঠে বসে। বসার কিছুক্ষণ পর ট্রাক্টরের মোড় ঘুরতেই হঠাৎ সে ছিটকে চলন্ত টাক্টরের নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক নিশাত বড়ুয়া বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহতের মায়ের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি।

  • কুমিল্লা