কুমিল্লা সীমান্ত থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার কটক বাজার সীমান্ত থেকে কাজী ছবির (৪২) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সীমান্তবর্তী কটক বাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

কাজী ছবির কুমিল্লা সদর উপজেলার গাজীপুর মধ্যপাড়া গ্রামের মৃত কাজী নজিরের ছেলে।

চকবাজার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইলিয়াস জানান, কটক বাজার এলাকায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে নিহতের প্রতিবেশী ও গ্রাম সর্দার আবুল হোসেন বলেন, ছবির এলাকায় দিনমজুরের কাজ করতেন। তার সঙ্গে স্থানীয় কারো বিরোধ রয়েছে বলে মনে হয় না।

  • কুমিল্লা