ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা ব্রাহ্মণপাড়া বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন আয়োজিত এই র‌্যালিতে বিএনপির স্থানীয় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। র‌্যালিটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) বিএনপির প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম। এর আগে ব্রাহ্মণপাড়া উপজেলা পার্টি অফিসে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বক্তব্য রাখেন। এতে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক শাহ আলম খোকন, যুগ্ম-আহবায়ক ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান রিপন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান সাজু, কুমিল্লা দঃ জেলা যুবদলের সদস্য এড. মোঃ মামুন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব মোঃ এনামুল হক সুমন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিঠু, শ্রমিক দলের সভাপতি মোঃ আবু কাউছার ভূইয়া, ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া