কুমিল্লার বনবিভাগ ও সালদা বিওপি’র যৌথ অভিযানে মঙ্গলবার বিরল প্রজাতির ২৫ টি সুন্দি কাছিম কসবা কোল্লা পাথর থেকে উদ্ধার করা হয়। কুমিল্লা কোটবাড়ি সোসাল ফরেস্ট ডিভিশনের কোটবাড়ী রেন্জ অফিসার মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, বিরল প্রজাতির এ মুল্যবান ২৫ টি সুন্দি কাছিম সালদা বিওপি সদস্য ও ব্রাহ্মণপাড়া বন বিভাগের যৌথ অভিযানে মঙ্গলবার সকাল সারে ৭ টায় উদ্ধার করা হয়। উর্ধতন কতৃপক্ষের পরামর্শে অতিমূল্যবান ও বিরল প্রজাতির এ ২৫ টি সুন্দি কাছিম স্হানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, বিওপি সদস্য ও বন কর্মকর্তাদের উপস্থিতিতে দুপুর ১ টা ৩০ মিনিটে সালদা নদীতে অবমুক্ত করা হয়।