ইসলামী ব্যাংক বুড়িচং শাখায়স্মার্ট বাংলাদেশ স্মার্ট ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন

লেখক: স্টাফ রিপোটার
প্রকাশ: ৩ years ago

Spread the love

আগামী এখনই’- এই ¯েøাগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাসব্যাপী ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট ব্যাংকিং’ বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা গত ৯ জুলাই ২০২৩, রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের শুভ উদ্ভোদন করেন। এরই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বুড়িচং শাখায়ও ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন ঘোষণা করেন, ব্যাংকের ফার্স্ট এ্যাসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বুড়িচং শাখার প্রধান জনাব মোহাম্মদ নাজমুল হোসেন। এ সময় বুড়িচং শাখার ম্যানেজার অপারেশন্স সৈয়দ নাজমুল হাসান, ইনভেস্টমেন্ট ইনচার্জ মোঃ আবুল খায়ের, জেনারেল ব্যাংকিং ইনচার্জ মোঃ শাহ আলম, সিনিয়র অফিসার মোঃ মনির হোসেন সহ শাখার সকল কর্মকর্তা, কর্মচারী ও সম্মানিত গ্রাহক বৃন্দ উপস্থিত ছিলেন।

  • বুড়িচং