বুড়িচংয়ে ১০ কেজি গাঁজা এবং ব্যাটারি চালিত অটোরিক্সাসহ ২জন আটক করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং থানার এস.আই আবদুল জব্বার ও এ.এস.আই নুরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গত ৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার বাকশীমূল ইউনিয়নের জঙ্গলবারী রাস্তার মাথায় বাগড়া টু কুমিল্লাগামী ব্যাটারি চালিত অটোরিক্সায় তল্লাসী চালিয়ে ১০ কেজি গাঁজা এবং অটোরিক্সাসহ কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ শরীফ (২৭) এবং চান্দিনা উপজেলার হারং গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ ওমর ফারুক (২০)কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।