কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজে শিক্ষার মানন্নোয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো মানুষ গড়তে চাই” এ শ্লোগানকে বুকে লালন করে গতকাল বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে কলেজটির অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন স্মরণ। অভিভাবক সমাবেশে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রভাষক কামরুল হাসান ভূঁইয়া, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মিয়া মোহাম্মদ সাদী। এসময় শিক্ষানুরাগী গোলাপ খান সহ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। নিয়মিত কলেজে আসা, পড়ালেখায় মনোযোগী হওয়া, যারা নির্বাচনী পরিক্ষায় সকল বিষয় উত্তির্ন হবে তারাই এইচএসসি পরিক্ষা দেওয়ার জন্য নির্বাচিত হবে বিধায় মনোযোগের সাথে পড়ালেখা করার জন্য ছাত্র ছাত্রীদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এছাড়া সমাবেশে দেশাত্মবোধক গান পরিবেশন করেন কলেজের ছাত্রীরা। পরে প্রধান অতিথি সহ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় ভূুমিকা রাখার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি করেন সমাবেশের সভাপতি ও কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম।