সারা দেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
সোমবার ১৫ সেপ্টেম্বর সকালে কলেজের মিলনায়তনে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির সভাপতি আবদুল মোমেন।
কলেজের জ্যৈষ্ঠ প্রভাষক খালেকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল কুদ্দুছ, প্রভাষক মোঃ ইমান হোসেন, নাজমুল হক, নাছরিন সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের সহকারি অধ্যাপক জয়দল হোসেন, প্রীতি লতা দাশ, জ্যৈষ্ঠ প্রভাষক পারভীন আক্তার, বিশ্বজিৎ সাহা, প্রবাল কুমার দে, মোহাম্মদ শফিউল্লাহ, প্রভাষক মজিবুর রহমান, অলি উল্লাহ, সুমি রাণী চক্রবর্তী, সিপিয়া পাল, কাজী এনামুল হক, বিপিএড ফখরুল ইসলাম মজুমদারসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।