অহরহ ঘটছে দূর্ঘটনা” বুড়িচং-ব্রাহ্মণপাড়ার বিভিন্ন সড়কে অদক্ষ ইজিবাইক ও সিএনজি অটোরিকশা চালকদের দৌরাত্ম

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

বুড়িচং-ব্রাহ্মণপাড়া দুই উপজেলার বিভিন্ন সড়কে অদক্ষ ইজিবাইক ও সিএনজি অটোরিকশা চালকদের দৌড়াত্ব বৃদ্ধি পেয়েছে। যার ফলে অহরহ ঘটছে দূর্ঘটনা। অকালে হারিয়ে যাচ্ছে অনেক তরতাজা প্রাণ। সংশ্লিষ্ট প্রশাসনের সঠিক তদারকি না থাকায় সড়কগুলোতে অদক্ষ ও নতুন নতুন চালকদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সড়কে যথাযথ নিয়ম-কানুন না থাকায় প্রশিক্ষণ না নিয়ে যে কেউ যখন তখন গাড়ী নিয়ে সড়কে বের হয়ে যায়। এতে প্রতিনিয়তই সড়ক দূর্ঘটনায় মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া যায়। সড়কের বেশিরভাগ দূর্ঘটনা অদক্ষ চালকদের কারণে হয়ে থাকে। প্রবাস ফেরত একজন ইজিবাইক চালক বলেন, দীর্ঘদিন প্রবাসের মাটিতে শ্রম দিয়েছি। এখন দেশে এসে কোন কাজ না পেয়ে একটি ইজিবাইক ক্রয় করে নিজেই চালাচ্ছি। এতে প্রথম কয়েকদিন অসুবিধা হলেও এখন আর কোন সমস্যা হচ্ছে না। ইজিবাইক চালানোটাই সহজ, তাই এই পেশাটাকেই বেছে নিয়েছি। তাতে কোন ঝামেলা পোহাতে হয় না। তবে বড় রাস্তায় চালাতে গেলে অনেক ঝুঁকি থাকে। তাই ফাঁড়ি রাস্তা দিয়েই চালাই, জীবনের ঝুঁকি নিতে চাই না। বুড়িচং উপজেলার কালীকাপুর থেকে আনন্দপুর সড়ক, কালীকাপুর থেকে ছয়গ্রাম ও মীরপুর, বুড়িচং থেকে জরুইন ও রাজাপুর, বুড়িচং থেকে জগৎপুর, বুড়িচং থেকে পীরযাত্রাপুর, বুড়িচং থেকে শিকারপুর, বুড়িচং থেকে খাড়াতাইয়াগাজীপুর, বুড়িচং থেকে ভরাসার বাজার, ভরাসার থেকে পূর্বহুড়া নতুন বাজার, বুড়িচং থেকে বারেশ্বর, রামপুর থেকে কংশনগর, কংশনগর থেকে নিমসার, ব্রাহ্মণপাড়া থেকে দুলালপুর, ব্রাহ্মণপাড়া থেকে হরিমঙ্গল, বড়ধূশিয়া থেকে নাগাইশ, বারেশ্বর চৌমুহনী থেকে জিরুইন, টাটেরা থেকে গোপালনগর, সাহেবাবদ থেকে জিরুইন, ব্রাহ্মণপাড়া থেকে সাহেবাবাদ সড়কগুলোতে অদক্ষ ইজিবাইক ও সিএনজি অটোরিকশা চালকদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। কোন কোন সড়কে অল্প বয়সী চালকদেরও দেখা মিলে। যেই বয়সে হাতে থাকার কথা বই খাতা, কিন্ত সেই বয়সে তাদের হাতে উঠেছে ইজিবাইকের স্টিয়ারিং। অল্প বয়সে গাড়ী চালিয়ে টাকা পয়সা উপার্জন করার কারণে এবং সঠিক দিকনির্দেশনা না পাওয়ার ফলে মাদক ও জুয়াতে আসক্ত হয়ে যায়। ফলশ্রæতিতে সমাজে চলে আশে অশান্তি। বিজ্ঞজনদের অভিমত সড়ক দূর্ঘটনায় মৃত্যুর হার কমাতে হলে চালকদেরকে যথাযথ প্রশিক্ষণ প্রদান করতে হবে। প্রশিক্ষণবিহীন কোন চালক যেন সড়কে নামতে না পারে। দক্ষ চালক ছাড়া ছোট বড় প্রতিটি সড়কে যেন কেউ গাড়ী নিয়ে আসতে না পারে, এজন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং উপজেলা পর্যায়ে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

  • বুড়িচং- ব্রাহ্মণপাড়া