অপারেশন ডেভিল হান্টে কুমিল্লায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

অপারেশন ডেভিল হান্টে কুমিল্লায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মী গ্রেফতার করা হয়েছে। গত (৮ ফেব্রæয়ারি) শনিবার রাত থেকে কুমিল্লার মুরাদনগর, সদর দক্ষিণ ও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌথবাহিনী তাদের গ্রেপ্তার করে। রবিবার (৯ ফেব্রæয়ারি) সন্ধ্যায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার তিনজন হলেন- মুরাদনগর উপজেলার ৫ নম্বর পূর্বধইর (পশ্চিম) ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জীবন মিয়া (৪৫), দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের যুবলীগের সদস্য আলাউদ্দিন অজি (৪৮) এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদর দক্ষিণ উপজেলার একটি ইউনিয়নের সদস্য ফয়সাল তানভীর তামিম (১৭)। গ্রেপ্তারদের মধ্যে ছাত্রলীগ কর্মী ফয়সাল তানভীর তামিমকে শিশু আদালতে পাঠানো হয়েছে। এছাড়া আওয়ামী লীগ নেতা জীবন মিয়ার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা রয়েছে। আর যুবলীগ কর্মী আলাউদ্দিন অজি ৫ আগস্ট উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে গুলি করে বাবু নামের একজনকে হত্যার মামলায় এজাহারনামীয় আসামি। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, নিয়মিত অভিযানের সাথে অপারেশন ডেভিল হান্টের যৌথ অভিযান ছিল। ওই অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পূর্বে তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলাসহ থানায় বিভিন্ন মামলা রয়েছে।সূত্র: কুমিল্লার কাগজ

  • কুমিল্লা