অধ্যাপক মোঃ ইউনুস এমপি’র সহধর্মিণী বেগম লুৎফুন্নেছা ইউনুস এর ১৩ তম মৃত্যুবার্ষিকী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

২২ জুলাই সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ ইউনুস এর সহধর্মিণী বেগম লুৎফুন্নেছা ইউনুছ এর ১৩ তম মৃত্যুবার্ষিকী।
২০১২ সালের ২২ জুলাই এই দিনে, তিনি কুমিল্লা হতে ঢাকা যাওয়ার পথে নরসিংদীর বোলতা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুর্ঘটনাটি ছিল অত্যন্ত হৃদয়বিদারক, যেখানে তাঁর প্রাণনাশ ঘটে এবং আমাদের সমাজ হারায় এক মহীয়সী নারীকে। যিনি ছিলেন অধ্যাপক মোঃ ইউনুস সাহেবের জীবনের ছায়াসঙ্গী, একজন মানবিক, শিক্ষানুরাগী ও সমাজসেবী ব্যক্তিত্ব।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বুড়িচং উপজেলার গোপিনাথপুর গ্রামে এমপি’র বাড়িতে আয়োজিত হয়েছে কোরআন খতম, কবর জিয়ারত এবং দোয়া ও মাহফিল। এই আয়োজনে অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর স্মৃতিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন।
অধ্যাপক মোঃ ইউনুছ ফাউন্ডেশন এর পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট আ হ ম তাইফুর আলমসহ কেন্দ্রীয় ও মহানগর কমিটি এবং বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

  • বুড়িচং