কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অগ্নিকান্ডে দুটি ঘর ভস্মীভূত হয়ে প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। গত ৩ নভেম্বর (২ নভেম্বর দিবাগত রাতে) ভোর ৪ টায় উপজেলার সদর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের মিয়াজী বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এব্যপারে এলাকাবাসী ও কাজল মিয়াজীর স্ত্রী শিল্পী আক্তার জানান, আমি ফজরের নামাজ পড়তে উঠে ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে বাড়ির লোকজন ও এলাকাবাসী আগুন নিভানোর জন্য এগিয়ে আসে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনলেও এরই মাঝে ঘরের ভিতরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্রসহ প্রায় ১ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। আগুন লাগার পর ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিস যখন আসে তার পূর্বেই আগুনে সব শেষ হয়ে যায়। কাজল মিয়াজির স্ত্রী আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে আমাদের ধারণা।