‘এপে. মোস্তাফিজ সভাপতি ও এপে. জসিম সেক্রেটারি’ এপেক্স ক্লাব অব কুমিল্লার ২০২৪ বর্ষের কমিটি গঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

এপেক্স ক্লাব অব কুমিল্লার এপে. এবিএম মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও এপে. জসিম উদ্দিন ভুইয়াকে পূনরায় সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর করে ২০২৪ এপেক্স বর্ষের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গত ২৪ অক্টোবর রাতে নির্বাচন কমিশনের আহবায়ক এলজি পিএনপি এপে. এড. সৈয়দ নুরুর রহমান জাতীয় নেতৃবৃন্দদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এ কমিটি ঘোষণা করেন । নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, এপে. এড. খোরশেদ আলম ও এপে. ওয়ালি উল্ল্যাহ রিপন । কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ সভাপতি, এপে. মাহফুজুর রহমান, জুনিয়র সহ সভাপতি এপে. রফিকুল ইসলাম, আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপে. এড. মাহবুবুল হক, ট্রেজারার এপে. ওমর ফারুক, সার্ভিস ডিে র ক্ট র এপে. রোমান হোসাইন, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপে. সৈয়দ আহমেদ লাভলু, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে. রাজিব আহমেদ, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. নেপাল চন্দ্র দেবনাথ ও সার্জেন্ট এট আর্মস, এপে. এড. মাহবুবুল আলম রিমন।

  • কুমিল্লা