সোনার বাংলা কলেজে নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার দৃঢ়প্রত্যয়ে সোনার বাংলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত ৮অক্টোবর রবিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আবু ছালেক সেলিম রেজা সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমিক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মোঃ মাসুদ পারভেজ, পরীক্ষা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, সহশিক্ষা কার্যক্রম কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল মোতালেব, বিজ্ঞান বিভাগের সমন্বয়কারী মোঃ ফিরোজ আহমেদ, মানবিক বিভাগের সমন্বয়কারী শরীফা বেগম এবং ব্যবসায় শিক্ষা বিভাগের সমন্বয়কারী মোমিনুল ইসলাম মিয়াজী। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ নবীন শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজে স্বাগত জানিয়ে প্রিয় জন্মভূমিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং ত্রিশ লক্ষ শহীদের স্বপ্নের উন্নত, সমৃদ্ধ, আলোকিত স্মার্ট বাংলাদেশ তথা সোনার বাংলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিজেদের আধুনিক জ্ঞান বিজ্ঞান মনষ্ক যোগ্য, দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান। আলোচনা পর্ব শেষ সোনার বাংলা কলেজ কালচারাল একাডেমির শিল্পিরা ‘তোরা সব জয়ধ্বনি কর’ শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

  • বুড়িচং