চৌদ্দগ্রামে গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও বিচারের রায় অবিলম্বে কার্যকরের দাবীতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন সিআইপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য ফারুক আহমেদ, কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, দফতর সম্পাদক নান্টু দেবনাথ, বন ও পরিবেশ সম্পাদক নিজাম চৌধুরী, উপ দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, বাতিসা ইউপির চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ, মোস্তফা কামাল, মাইন উদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব নাঈমুর রহমান মজুমদার মাসুম, যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী, পৌরসভা যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া নাসির উদ্দিন, কনকাপৈত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালি উল্যাহ, চিওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব লিটন, জগন্নাথ দীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী বেলাল, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, কাউন্সিলর মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউসার হানিফ শুভ। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এলাকা পদক্ষিণ করে।

  • চৌদ্দগ্রাম