কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর দক্ষিণপাড়া হাজী দুধ মিয়া মার্কেটে গত শনিবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।আগুণে মার্কেটের মালামালসহ ৫টি দোকান পুড়ে ছাঁই হয়েগেছে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানায়। স্থানীয় ব্যবসায়ী খলিলুর রহমান জানায়,গত শনিবার রাতে মার্টেটের মিজানুর রহমানের ষ্টেশনারী দোকানে প্রথমে আগুণ দেখতে পায় লোকজন। কোন কিছু বুঝে উঠার আগেই মূহুর্তে আগুণ পাশের দোকানে ছড়িয়ে পরে। এসময় গ্রামের প্রায় ১ হাজার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত হয়ে ভোর ৪ টায় আগুণ নিয়ন্ত্রণে আনে।এর মধ্যেই ইকরামুল হাসান মিঠুর একটি হোটেল, মিজানুর রহমানের একটি স্টেশনারি দোকান, গোলাম মোস্তফা রিপনের মুদি মালের দোকান, বিকাশ ও সারের দোকান, ডাক্তার আরিফুর রহমানের ঔষধের ফার্মেসি, মাহফুজুর রহমানের একটি টেইলারের দোকান পুড়ে যায়। খবর পেয়ে মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী, স্থানীয় ইউপি সদস্য মো.জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউপি সদস্য মো. জাকির হোসেন জানান, আগুনে দোকানে থাকা মালামাল, নগদ টাকা, একটি মোটরসাইকেল, একাধিক ফ্রিজ, টিভিসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। তিনি আরো বলেন, এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে কথা হয়েছে। তিনি সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস প্রদান করেছেন।