বুড়িচংয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

লেখক: Sohel Islam
প্রকাশ: ৩ years ago

Spread the love

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় গত ১৮ জুন রোবাবার সকালে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠুর সার্বিক তত্ত¡াবধানে ক্যাম্পেইনের আওতায় উপজেলার ৯ ইউনিয়নে কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ভ্রাম্যমাণ টিকাকেন্দ্রে এই কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশুকে নীল রঙের ক্যাপুসল খাওয়ানো হয়েছে। অপরদিকে ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু সহ মোট ৫৩ হাজারের অধিক শিশু কে খাওয়ানো হয়েছে লাল রঙের ক্যাপসুল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু বলেন, ‘ভিটামিন-এ ক্যাপসুল’ খাওয়ানোর মাধ্যমে শিশুদের রাতকানা, অন্ধত্ব প্রতিরোধসহ বিভিন্ন রোগ থেকে বাঁচানো সম্ভব। তিনি আরও বলেন, ভিটামিন-এ দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। সব ধরনের শিশু মৃত্যু হার ২৪ ভাগ কমায়। হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়াজনিত মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমে আসে। ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, ডা. রবিউল আলম, ডা. গোলাম রব্বানী, ডা. গোলাম মোস্তফা, গোলাম সামদানী, ইপি আই মো: দেলোয়ার হোসেন প্রমুখ।

  • বুড়িচং