জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সারে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহম্মেদের পরিচালনায় বক্তব্য রাখেন সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ন কবির, মৎস্য কর্মকর্তা জয় বণিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মজিবুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর হাজেরা খাতুন। এসময় ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ জহিরুল হক, শেখ আব্দুল্লাহ আল মামুন, ওমর ফারুক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এণামুল হক, সমাজসেবা কর্মকর্তা কবির আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন, ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, যুবলীগ নেতা মোঃ রুবেল মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক উপলক্ষে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।