ব্রাহ্মণপাড়ায় জমে উঠেছে কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচন

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ১ ঘন্টা আগে

Spread the love

৪ হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় জমে উঠেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচন৷ সীমিত সংখ্যক ভোটার হওয়াতে প্রায় প্রতিদিন ভোটারের কাছে নিজের নির্বাচনী ইশতেহার নিয়ে হাজির হচ্চে একাধিক প্রার্থী৷ ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি পদে নির্বাচনের জন্য ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছে৷ তাদের মধ্যে বর্তমান সভাপতি মোঃ আকতার হোসেন, কাজী শাহ আলম খোকন, মোঃ নজরুল ইসলাম, সাবেক সহ- সভাপতি মোঃ ফারুক আহাম্মদ সভাপতি পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন৷ নির্বাচন বিষয়ে জানতে চাইলে বর্তমান সভাপতি মোঃ আকতার বলেন, এটি একটি অরাজনৈতিক সংগঠন৷ সাধারন মানুষ তাদের অর্থ সমিতির মাধ্যমে সঞ্চয় করে৷ আমরা এর সাথে আরো অর্থ যোগ করে গ্রাহকের চাহিদা এবং আমাদের নিয়ম অনুযায়ী লোন দিয়ে থাকি৷ আমি দায়িত্বে থাকা কালিন সময়ে কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ভবনের উন্নয়ন করেছি৷ সমিতির উন্নয়নে নিজের অর্থ ব্যয় করেছি৷ সভাপতির নির্ধারিত সম্মানি গ্রহন করেনি৷ সাধারন ভোটাররা চায় আমি আবার নির্বাচন করি৷ জয় পরাজয় যাই হোক আমি নির্বাচনের আগে ও পরে সাধারন ভোটারদের সাথে আছি৷ ভাল কাজের এবং যোগ্য লোক নির্বাচন করতে ভূল করবেনা উপজেলার সাধারন ভোটারা৷ আমি আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য সকল ভোটার ও সমবায় সমিতির শুভাকাঙ্ক্ষী দোয়া ও সমর্থন কামনা করছি৷ এ বিষয়ে সভাপতি প্রার্থী কাজী শাহ আলম খোকন জানান, আমি নির্বাচিত হলে সকল সমিতি আবার চালো করার জন্য কাজ করব৷ বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশে সমবায় সমিতি মাধ্যমে সকল সমবায়ী দের উন্নয়নের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ৷ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি প্রার্থী মোঃ নজরুর ইসলাম বলেন আমি সভাপতি হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে সমবায়ে৷ সমিতির সকল সদস্যদের সাথে নিয়ে একটি আধুনিক ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ গঠন করব ইনশাআল্লাহ৷ সভাপতি প্রার্থী মোঃ ফারুক আহাম্মদ জানান, সমবায় সমিতির সভাপতি পদবি কোন আয়ের উৎস নয়৷ এটা উপজেলার সকল সমিতিকে সঠিক ভাবে পরিচালনা করার দায়িত্ব৷ ইনশাআল্লাহ আমি সভাপতি হলে সবাইকে সাথে নিয়ে, সবার পরামর্শ নিয়ে সমবায়ীদের উন্নয়নে কাজ করব৷ এছাড়া সহ-সভাপতি পদে কাজী মোঃ কামাল হোসেন এবং আবদুল হান্নান দুইজন নির্বাচনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছে৷ নির্বাচনে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কাজী সফিকুল ইসলাম বলেন, আগামী ১৮ নভেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ( বি আর ডিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে৷ নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে প্রার্থীরা তাদের কাজ করে যাচ্ছে৷ নির্বাচন সম্পূর্ণ করতে প্রয়োজনীয় কাজ ১৮ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে৷ ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৯৬ টি সমবায় সমিতি থাকলেও নির্বাচনে ১২২ জন সমিতির প্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন৷ আগামী ১৮ নভেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনকে কেন্দ্র করে ভোটার, প্রার্থী এবং সমবায়ীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ করা গেছে৷

  • ব্রাহ্মণপাড়া