ব্রাহ্মণপাড়ায় কৃষি জমি গিলে খাচ্ছে অবৈধ ড্রেজার মেশিন

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ২ ঘন্টা আগে

Spread the love

ফসলের মাঠ কিংবা জলাশয়, পুকুর বা ডোবা কোন কিছুই বাদ যাচ্ছেনা মাটি খেকুদের হাত থেকে৷ সরে জমিনে গুড়ে দেখা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রধান প্রধান সড়ক গুলোর পাশেই নির্ভয়ে চলছে অবৈধ ড্রেজার মেশিন দ্বারা মাটি ভরাট৷ বিলিন হচ্ছে ফসলের মাঠ৷ কৃষি প্রধান দেশে ড্রেজার যেন কৃষিকের জন্য মরনফাদ৷ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনাকে উপেক্ষা করে চলছে অবৈধ ড্রেজার ব্যবসায়িদের দৌরাত্ম৷ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে নিয়মিত ড্রেজারের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষনা দিয়েই যেন দায়িত্ব শেষ প্রশাসনের৷ মাসের পর মাস ড্রেজার দিয়ে মাটি উত্তলণ করে কৃষি জমি বিলিন হচ্ছে সে দিক যেন উপেক্ষিত ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের কাছে৷ উপজেলা শিদলাই ইউনিয়নের ৮ নং এলাকা থেকে মাটি এনে দীর্ঘভূমি টু শিদলাই সড়কের পাশে ( ডগ্রাপাড়া জলিল আমিনের বাড়ির উত্তর পাশে) জমি ভরাট করছে মামুন নামে এক ড্রেজার ব্যবসায়ি৷ নাম প্রকাশে অনিচ্ছুক কল্পবাস গ্রামের বাসিন্দা জানান, আমাদের বাড়ির পাশে মেশিন চলে ৷ রাত, দিন ড্রেজার মেশিনের শব্দে আমরা অতিষ্ঠ৷ মামুন শিদলাই ইউনিয়নের বালিনা খালপাড় এলাকার বাসিন্দা৷ জানতে চাইলে ড্রেজার ব্যবসায়ি মামুন জানান, অনেকের সাথে কথা বলে মেশিন চালাই৷ অভিযোগ করলে অভিযোগকারীর সাথে যোগাযোগ করে সমাদান করব৷ তার পরে বাধা দিলে দেখা যাবে৷ উপজেলার বড়ধুশিয়া নুর মসজিদের পাশে, বড়ধুশিয়া কলেজের দক্ষিণ পাশে রাত দিন চলছে মাটি ভরাটের কাজ৷ গুরুত্বপূর্ণ রাস্তার পাশে অবৈধ ড্রেজার দিয়ে মাটি ভরাটের এমন দৃশ্য আগে দেখেনি উপজেলা বাসি৷ কোন অদৃশ্য শক্তির প্রভাবে অবৈধ ড্রেজার দিনের আলোয়ে চলছে জানতে চায় সাধারন মানুষ৷ শুধু প্রধান সড়কের পাশেই নয় প্রায় প্রতিটি গ্রামেই চলছে মাটি খেকুদের দৌরাত্ম৷ খোজ নিয়ে জানা যায় ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রায় শতাধিক অবৈধ ড্রেজার মেশিন চলছে৷ উপজেলা অধিকাংশ কৃষি জমি ড্রেজারের কারনে বিলিন হয়েছে৷ এখনই ড্রেজার মেশিনের দৌরাত্ম বন্ধ না করলে আগামী কিছু দিনের মধ্যে ব্রাহ্মণপাড়ায় কৃষি জমি সম্পূর্ণ বিলিন হবে৷ এ দেশের মানুষের জিবিকার অন্যতম মাধ্যম হল কৃষি৷ বর্তমান সরকার কৃষি জমিতে ড্রেজার দিয়ে মাটি বা বালু উত্তলণ আইনগত দন্ডিনীয় অপরাধ হিসেবে ঘোষনা করেছে৷ মাটি খেকু অবৈধ ড্রেজার মেশিনের হাত থেকে কৃষি জমি বাচাতে প্রশাসন কে কঠোর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান কৃষির সাথে জরিত সাধারন মানুষ৷ উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মতিন জানান, ব্রাহ্মণপাড়া উপজেলা অধিকাংশ জমিতে তিনটা ফসল হয়৷ কিন্তু বর্তমান সময়ে ড্রেজারের কারনে কৃষি জমি বিলিন হচ্ছে৷ সময় এসেছে এ এলাকার কৃষি জমি রক্ষার্থে ড্রেজারের বিরুদ্ধে যোদ্ধ ঘোষনার৷

  • ব্রাহ্মণপাড়া