ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৫

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে চুরি মামলার তদন্তে প্রাপ্ত এক আসামি, জিআর পরোয়ানাভুক্ত তিন আসামি এবং মাদক সেবন অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই মোঃ মাহতাব হোসাইন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে পলাতক আসামি মোঃ বাদশা মিয়া (২৪)-কে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় (তাহের সর্দার বাড়ি) এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।

অপরদিকে, এসআই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি এমরানকে গ্রেপ্তার করেন। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের রশিদ মেম্বারের বাড়ির মুক্তল হোসেনের ছেলে।

এএসআই রতন কুমার মল্লিকের নেতৃত্বে অপর এক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ তোফায়েল আহমেদ রবিনকে গ্রেপ্তার করা হয়। তিনি সিদলাই ইউনিয়নের আনু গাজী বাড়ির ফখরুল ইসলাম পঙ্কুর ছেলে।

এএসআই মোঃ নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ জুয়েল মোল্লা (১৯)-কে গ্রেপ্তার করেন। তিনি সিদলাই মোল্লা বাড়ির বাহারুলের ছেলে।

এছাড়া এএসআই রতন কুমার মল্লিকের অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে মাদক সেবন অপরাধে মোঃ মঈন উদ্দীন (৩৯)-কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি উপজেলার নাইঘর-নোয়াপাড়া এলাকার মৃত সাঈদ আলীর ছেলে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া