কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য হয়েছে৷
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধায় হাজী জসিম উদ্দিন এমপি তার ফেইসবুক আইডিতে এ পোষ্টের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন৷
কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার খবরে তার নির্বাচনী এলাকা বুড়িচং- ব্রাহ্মণপাড়ার নেতা কর্মিদের মাঝে আনন্দের বন্যা বইছে৷ হাজী জসিম উদ্দিন এমপি তাই ফেইসবুক আইডিতে লিখেন আলহামদুলিল্লাহ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য৷ এমপি হাজী জসিম উদ্দিন তার পোষ্টে বলেন, আমি বিশ্বাস করি রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী ভাই-বোনেরা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড।
তাঁদের ঘামে ভেজা টাকা দেশে ফেরে৷ কিন্তু তাঁদের কষ্টের কথা কয়জন শোনে, কয়জন বোঝে৷ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা এ মানুষগুলো প্রকৃতপক্ষে কতটা একা? তাঁদের ন্যায্য অধিকার, তাঁদের নিরাপত্তা, তাঁদের মানসিক স্বস্তি ও শান্তি নিয়ে আমি কাজ করতে চাই। আমাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি৷ সেই সাথে আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিক ভাবে পালন করতে পারি তার জন্য সবাই দোয়া করবেন৷ রাত ৮টার দিকে দেওয়া ফেইসবুক আইডিতে পোস্ট দেয়ার পর থেকে উপজেলা, ইউনিয়ন তথা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মাঝে উৎসবের আমেজ লক্ষ করা গেছে৷