কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি এবং জনশান্তি বিনষ্টের অভিযোগে মো. হেলাল (৩৮) নামের এক ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ মে) বিকালে উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত সোহেল ছোটধুশিয়া গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হেলাল মাদক সেবন করে এলাকায় মাতলামি, পারিবারিক অশান্তি ও স্থানীয়দের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে আসছিলেন বলে অভিযোগ ছিল। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার ছোটধুশিয়া গ্রামে অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
আটকের পরে হেলাল ভ্রাম্যমাণ আদালতে তাঁরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত সোহেলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।