বুড়িচং থানা পুলিশের অভিযানে গত ৫ মে মঙ্গলবার বিকালে উপজেলার ষোলনল ইউনিয়নের আগানগর এলাকা থেকে ২০২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,গত ৫ মে মঙ্গলবার বিকালে
বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের আগানগর জনৈক কামালের দোকানের দক্ষিন পার্শ্বে গাজীপুর নোয়াপাড়া পাকা রাস্তার মাথায় বুড়িচং পৌরসভার মৃত আবুল হোসেন এর ছেলে রাকিবুল হাসান তানভীন (২৪), ষোলনল ইউনিয়নের মহিষমারা গ্রামের হাজী ফরিদ উদ্দিন এর ছেলে শাহীন গাজী (৩৮)সহ অজ্ঞাতনামা আরো ১ জন মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করলে স্থানীয় লোকজন তাদেরকে ধাওয়া দিলে মাদক ব্যবসায়ীরা ২০২৫(দুই হাজার পচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দিলে বুড়িচং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের তথ্যানুযায়ী মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া উক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করেন।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান বলেন,পলাতক মাদক ব্যবসায়ী রাকিবুল হাসান তানভীন ও শাহীন গাজীকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।