ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পাঁচ পলাতক আসামি গ্রেপ্তার

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৩ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুইজন সাজাপ্রাপ্ত ও তিনজন পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (৫ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৬ মে) বিকালে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে শশীদল উত্তরপাড়া এলাকা থেকে মৃত আব্দুল হাকিমের ছেলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোলেমান কে গ্রেপ্তার করেন এসআই ডি এম মজিদ।
একই অভিযানে ওই ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে জজু মিয়ার স্ত্রী আরেক সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোসা. জোসনা বেগমকে গ্রেপ্তার করেন এসআই সৈকত মজুমদার।
এছাড়া, দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকা থেকে পরোয়ানাভুক্ত পলাতক আসামি জামাল মিয়া (৩০)কে গ্রেপ্তার করেন এএসআই নুর আল-আহসান। মাধবপুর ইউনিয়নের মকিমপুর গ্রাম থেকে পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইমন মিয়াকে গ্রেপ্তার করেন এএসআই রতন কুমার মল্লিক। একইভাবে মিরপুর গ্রাম থেকে পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ফারুককে গ্রেপ্তার করেন এএসআই নাছির উদ্দিন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া