ব্রাহ্মণপাড়ায় অভিনব পন্থায় গাঁজা পাচারকালে ৩৪ কেজি গাঁজা আটক

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিনব পন্থায় গাঁজা পাচারকালে ৩৪ কেজি গাঁজা আটক করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ এর নির্দেশে থানার এসআই শফিক উল্লাহ সঙ্গীয় ফোর্স শুক্রবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের পশ্চিম বাগড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আছমত আলী বেপাড়ী বাড়ির পুকুরের দক্ষিণ পাড়ে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। পরে আসামীদের ফেলে যাওয়া একটি সাদা রংয়ের বিশেষ কায়দায় তৈরী মাছ রাখার ড্রাম তল্লাশী করে ২০ কেজি গাঁজা ও আরেকটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় ১৪ কেজি গাঁজাসহ সর্বমোট ৩৪ কেজি গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করেছেন।

  • ব্রাহ্মণপাড়া