ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ২১ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযানে ছয় কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ( ১৪ এপ্রিল ) তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার ( ১৩ এপ্রিল ) দিবাগত রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নারীর নাম শাহেনা আক্তার ( ৪০ )। তিনি ওই এলাকার মো. সিদ্দিকুর রহমানের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেনের নেতৃত্বে উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং শাহেনা আক্তার নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া