বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় প্রস্তুতিমূলক সভা

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ৬ দিন আগে

Spread the love

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা তথ্যসেবা সহকারী জান্নাতুল মারিয়া, গ্রাম আদালত কো-অর্ডিনেটর মো. রমজান আলী, ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম এবং সদস্য মোঃ হাবিবুর রহমান সোহেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।
পাশাপাশি অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

  • ব্রাহ্মণপাড়া