বুড়িচংয়ে আদর্শ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

বুড়িচংয়ে আদর্শ কিন্ডারগার্টেন ঐক্যপরিষদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৭টি কিন্ডারগার্টেনের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৩শত ৪০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন আদর্শ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি ও পূর্বহুড়া গোমতী কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ আবদুস সামাদ রুহুল আমিন, ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, আদর্শ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সাবেক সভাপতি মোশারফ হোসেন ফুল মিয়া, ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃ হারুনুর রশিদ, সূর্যোদয় কিন্ডারগার্টেন এর সাবেক সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান, ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমেদ, ব্যবসায়ি মোঃ হালিম বেগ, আদর্শ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সেক্রেটারী ও ইছাপুরা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আলাউদ্দিন খান জুয়েল, সহ-সেক্রেটারী ও তামিম কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক কাজী জসিম উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রণক ও ষোলনল চাইল্ড কেয়ার একাডেমীর প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, কেন্দ্র সচিব ও ভরাসার সূর্যোদয় কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, সহকারী কেন্দ্র সচিব ও সোনাইসার চাইল্ড মেরিট একাডেমীর প্রধান শিক্ষক মোঃ ইউসুফ, হল সুপার ও নিউ মডেল একাডেমির প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, সোনাইসার চাইল্ড মেরিড একাডেমীট সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার, ব্যবসায়ী মোঃ ইউসুফ প্রমুখ।

  • বুড়িচং