ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজা ও একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিক্সা উদ্ধার

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ কেজি গাঁজা ও একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) বিকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা পশু হাসপাতালের সামনের বুশরা হাউজের সামনের ইটের সলিংয়ের উপর থেকে পলাতক আসামীর ফেলে যাওয়া ৩২ কেজি গাঁজা ও একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম এর নির্দেশে থানার উপ-পরিদর্শক (এস.আই) আল-আমিন সঙ্গীয় ফোর্স রবিবার বিকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা-ছাতিয়ানী সড়কের বুশরা হাউজের সামনে একটি সিএনজি অটোরিক্সাকে সন্দেহ হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি চালকসহ যাত্রীবেশে আরো ২ জন দৌঁড়ে পালিয়ে যায়। পরে সিএনজি অটোরিক্সা তল্লাশী করে সিএনজির পিছনে সিটের উপর দুটি সাদা প্লাস্টিকের বস্তায় মোট ৩২ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম সত্যতা নিশ্চিত করেছেন।

  • ব্রাহ্মণপাড়া