কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় থানা কমপ্লেক্সে সকল গ্রাম পুলিশ সদস্যদের উপস্থিতিতে এক আলোচনা সভার মাধ্যমে আগামী ৩ বছরের জন্য এই নব-নির্বাচিত কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইয়ুব আলী ও পরিচালনা করেন সৈয়দ হোসেন। এতে সকল গ্রাম পুলিশ সদস্যদের সম্মতিক্রমে চতুর্থ বারের মতো মোঃ রেজাউল করিমকে সভাপতি, মো. আইয়ুব আলীকে সিনিয়র সহ-সভাপতি, সৈয়দ হোসেনকে সাধারণ সম্পাদক এবং ছানাউল্লাহ’কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এবিষয়ে নব-নির্বাচিত সভাপতি মো. রেজাউল করিম বলেন, আমি আমার সততা ও নিষ্ঠার মাধ্যমে গ্রাম পুলিশদের কল্যাণে কাজ করে যাচ্ছি। আগামীতেও এধারা অব্যাহত থাকবে। যারা আমাকে আবারো সভাপতি নির্বাচিত করেছে সকল গ্রাম পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।