বাসেডের নতুন কমিটি ঘোষণা

লেখক: স্টাফ রিপোর্টার।।
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা (বাসেড) এর ২০২৫—২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত হাসানকে সভাপতি এবং সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী আসাদুজ্জামান রনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা দুজনেই বর্তমানে সম্মান শ্রেণির চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সংগঠনের প্রতিষ্ঠাতা সরকার জহিরুল হক মিঠুন আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।